Tuesday, July 10, 2018

মন

মন, তোর-আমার চুরি করা একে অপরের খোঁজ;
মন, ভাঙা কাঁচে জলের ছিটে, তুইও নিজেরটাই বোঝ।

মন, চুল-ঢাকা চশমায় অনিয়মের আবছা চাদর
মন, হেরে যাওয়া ছোটবেলার কটা জমানো পাথর।

মন, কবিতায় বারবার ফিরে আশা ছোট গল্প
মন, বাড়তে গিয়ে বোকা থেকে যাওয়াই যার বিকল্প।

মন, নদী-ধারে দূর তারাদের না মেলা, জমতে থাকা অঙ্ক
মন, মন হারানোর মাসুল যে বোঝে না, বোঝে না আতঙ্ক।

আহারে মন!

অনাহারে মন;

আহারে মন।


No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...