Thursday, April 28, 2022

সুন্দরী কমলা

 লিখতে বসে হাত কাঁপলে মুশকিল;

মেঘ কাটা সন্ধ্যে, এইট-বির গরমিল 

মিঠে হাওয়ায় ভেজা ঠোঁটের কোনার তিল 

আর কিছু অসম্ভবের স্বপ্ন বাতিল -

ব্রেক খাওয়া মন, কানেক্টরের অটো

থমকে থমকে এগোনো, যাতনা যত;

বাড়ালেই হাত, তবু আড়ালে ফটো 

দীর্ঘশ্বাস সময়; যেন আমারই মতো -

চা-কাপ হাতে, ফুচকার স্বাদ

 কমন রুম, পোস্টার, স্লোগানের দোয়াত 

 শূন্য দেওয়াল, শূন্য মনের ফাঁদ

দরজার এপার শুধু ওপারের অজুহাত ;

জানালা-প্রান্তে আকাশ কিছুটা কালো

সবুজ সালোয়ার; আড়ালে লাল আলো 

রোমিও-জুলিয়েট-তীর্থ অনেক তো হলো,

তাই আমায় বরং কমলা হলেই বোলো।

Wednesday, April 6, 2022

মেঘদূতম জবর্দস্তম

তুঙ্গভদ্রার তীরে মহাভারতের অন্য রূপ। সেখানে কৃষ্ণ বা অর্জুন বাজিমাত করেন না; বংশীধারী স্বয়ং শেষনাগ। সংগীতের নাগপাশে বাঁধা পড়ে প্রেম, নৃত্যে মত্ত মঞ্জিরা। ধূর্ত বাঙ্গালীর কঠিন শৃঙ্খল, তুমি দেখতে পাচ্ছ কি? কবির অষ্টম সর্গ; নবদ্বীপের চন্দন তোমার জন্য। মাঝরাত্রের মৃৎপ্রদীপের শিখা অগ্নিকন্যার চোখে, ঘুমের অন্দরমহলে। 

প্রাগৈতিহাসিক মেঘের ছটায় রঙিন হোক রট্টা যশোধরা।

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...