Monday, July 9, 2018

দুপুরের শহর?

দিন শেষের হুমকি, জমানো কাজের তাড়া
দুপুরের শহর তাই প্রতিদিনের অবহেলা;

আঙুল তুলে চোখ রাঙায় বিকেলের ক্ষিদে
দুপুর পেড়িয়ে যায় শহরের চোরা স্রোতে।

কেউ ছবি দ্যাখে, কেউ খোঁজে চাবি
কেউ বলে দুপুরে পেট পুরে খাবি

কোথায় গাছের ছায়া, ঠেলাগাড়ি তীরে?
কাজ, আজ, মেজাজ;
শহর পুড়তে থাকে অভিমানী রোদে।।


No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...