Thursday, July 5, 2018

সাধারণ এক সন্ধ্যেবেলা

কথা হলো, রাস্তার মোড়ে তাকে দেখতে পেল খোকা
সেই সাদা ওড়না, নীল সালওয়ার, কাজলের টান
তাকে দেখেই মানুষের মাঝে, চপের দোকানের আড়াল
পাছে, রাস্তা পেরোতে, তাকেও দেখে ফেলে নয়না;
আর সেই দেখা-দেখির ন্যাকা-ন্যাকি আদ্র আবহাওয়ায়
কোনো গাড়ি পিষে চলে যায় স্বর্ণাভর শেষের কবিতা;

পথ দেখেই পথ পেরোয় নয়না, রাস্তার এপার
নিশ্চিন্ত, ডাকাবুকো বাঙালি সাহস যোগায় এবার
এগিয়ে যায়, পেছন ধরতে জমিয়ে রাখা কল্পনার;
চোখে পড়ে না তার পথ, পড়ে না সাদা Swift-Dzire,
ছন্দ মেলানোর শেষ লাইনের আগেই, কবিতা ছাড়খার;


No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...