Tuesday, July 17, 2018

জানা ?

আকাশ রং বদলায়
লাল থেকে নীল থেকে হলুদ
থেকে লাল থেকে নীল থেকে কালো
সব নীল এক নয়
তাই আকাশও নীল বদলায়;
তুমি অবাক হয়ে ভাবো
এত রং আসে কোথা থেকে
আর কেন আকাশের কাছেই আসে!
আমি ভাবি না
আমি জানি
আকাশ বলে কিছু নেই।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...