Monday, July 16, 2018

ফুরোনোর ইতিকথা

সবের সবই ফুরিয়ে যায়,
যেমন ধোঁয়ায় মেশে সময়
যেমন আমার ফুরোনো এই বেলা
তোমাদের ভালোবাসার অবহেলা।

একদিনের আশায় 'এইদিন' ফুরিয়ে যায়
যেমন মুছে যায় কত সঞ্চিত আশ্রয়
যেমন এখানে সঞ্চিত তোমাদের ছোঁয়া
উড়ে যাচ্ছে, ধুয়ে দিচ্ছে সময়ের কিছু কণা।

সবেরই বোধয় ফুরোনোরই রীতি
শুধু ফুরোনোর কেউ টানছে না ইতি।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...