Sunday, July 22, 2018

গৃহস্থ

মা-মেয়ে-মন নিয়ে সংসারের যাঁতাকল
অফিস ফেরত চায়ের কাপে গৃহস্থ খোঁজে তল;

গল্পের রসে ডুবছে যখন রোয়াকের সিঙ্গারা
মেয়ের খাতা-জীবন পাতা; তুমি অঙ্কে দিশাহারা;

স্নানের জল মুছতে গিয়ে মাথার ঘাম পায়ে
মা-বৌমা-সিরিয়াল কিলার, তোমার জায়গা নয়;

উদ্ধত তুমি, বাড়ি ছেড়ে হাঁটো রাত্রি নটার পর
এগারোটা বেজে ঘড়ি বলে ওঠে, 'কাল কিন্তু বাজার।'

No comments:

Post a Comment

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...