Saturday, June 2, 2018

Sandhye

সন্ধ্যের আলো বিকেলকে ঠেলতে চাইছে,
এমন সময়; তোমার কাজ আছে, আমার নেই;
কোনো cricket bat ছক্কা মারছে মফস্সলে
সেখানে শৈশব আছে, তোমার আমার কাছে কৈ ?

এখনো আলো ধরে রেখেছে নিজেকে, পাতার ফাঁকে
Street light-এ; স্তব্ধতা শতাব্দীজয়ী পরশুরাম;
খুবই আস্তে নেমে আসছে রাত, শহরের ক্লান্ত বুকে-
কেউ তাকে দেখছে না, শুধু ঘুমে মিশে চলেছে ঘাম।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...