Friday, June 15, 2018

আগামীর ছবি

কত দিন ঢোলে পড়বে একই রাত্রির কোলে
কত সূর্য জ্বলতে থাকবে কোটি বর্ষ জুড়ে
কত প্রেম অশ্রু ফেলবে হিংসার দাবানলে
কত সত্যি ঢেকে যাবে সময়ের তৃণমূলে
কত ঝড় উল্টে দেবে দেওয়াল আগলানো ছবি
কতবার পেছন ফিরবে যত আগামীর কবি
তবে যে যতই কারুক না কেন পায়ের নিচে জমি
গানে থাকবেন সুমন, আর প্রাণে শুধু তুমি।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...