Saturday, June 16, 2018

এক পশলা বৃষ্টি

তুমি প্রখর রোদের মরশুমে হঠাৎ মেঘলা দিন
তোমাকে পেয়ে গুমোট এক মন আজ হল স্বাধীন।

তার সাথে এই যে নেমে আসা এক পশলা বৃষ্টি
হঠাৎই যেন অন্ধকারকে হারিয়ে দিয়েছে দৃষ্টি।

সহস্র যুগ আগেও উড়েছিল এভাবেই কোনো কবি
আমি কবি নই, কবিতা শুধুই  এই মনে তোমার ছবি।

যাক বৃষ্টি থেমেছে, থামছে সাথে আমার কলমও
তুমিও বরং, গভীরে যেখানে ছিলে, সেখানে ফেরো।



No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...