Friday, June 22, 2018

কুমারসম্ভবের আরেক কবি

যাহাদের অন্দরমহলে একটি শব্দেরও জন্ম হয় না
তাহারা পরাণ খুলিয়া আমাদের বিচার করিবেন,
ইহাই আমাদের ভাগ্যরেখা;
আমি তোমার কবি, তোমার স্রষ্টা স্বর্ণকার
কিন্তু অমূল্য ধন লুটিবে শেষে কারিখানার কারিগর।

তারপরই হয়তো কেউ কেউ চেঁচাবে,
"আমি কেড়ে নিতে দেবো না", আহাম্মক
এসবের মাঝেই ঠিক উঁকি মেরে যাবে প্রেম;
কোনো কুমারী মন হারালে, হয়তো কুমারসম্ভব।।

No comments:

Post a Comment

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...