Wednesday, June 6, 2018

মেঘদূতম

কত বাঁক ঘুরে, কত কূল ছুঁয়ে
ইতিহাস আজ তোমার কাছে নদী, আমার কাছেও
কত গল্প, কাব্য, উপন্যাস নিয়ে
সেদিনের স্বচ্ছ স্রোত আজ যদিও ঘোলাটে বৃত্তান্ত।

ফি শতাব্দী কবি তার জল পান করেছেন,
ধুতে চেয়েছেন আগামীর অশুভ সন্ধ্যার রং
নদীর নিয়তি সাগরের সাথে আজীবন বাধা
কবি তা বোঝেন, তাই মেঘের দূতই হলেন বরং।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...