Thursday, June 21, 2018

সাঁতার

আছে ভেঙে পড়া এই শহর
সাথে ভাঙা ইমারত যত
এই ভাঙা চোরার ভীড়েই
ভাবি মন জুরব কত

আমি মনে মনেই থাকি
কখনো মনকেই দি ফাঁকি,
আর কঠিন নিরীক্ষনে
কোনো মেঘমল্লার খুঁজি

আমার ঘাস বলতে শীতল
আর ফুল বলতে সুনীল
আমার নীল সবুজের ছবি
শুধু তোমার জন্য আঁকি

এই বর্ষামুখর দিনে
হঠাৎ গান ধরলো কবি
দেবে সুরে সুরে সাঁতার
তোমার সেতারের ভৈরবী।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...