Thursday, May 10, 2018

Rong

ছিটকে যায় রং, রং লাগানোর খেলায়
কার রং ছিটকে এসে লাগে কার গায়ে
কিছু রং অন্য রঙে মেশে হাওয়ায় হাওয়ায়
কোথাও রং আটকে যায় কাঁচের জানলায়। 

রঙীন আলো, রঙীন হাওয়ায়
আজ আমার এই রঙের নেশায়
রং তুলির চিহ্ন থেকে যাক
ফাঁকা পড়ে থাকা সমস্ত সাদায়। 

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...