Thursday, May 17, 2018

ধূমকেতু

ধূমকেতু আসবে
ক্ষনিকের জন্য আসবে,
মুহূর্ত দিয়ে মুহূর্তকে নিয়ে চলে যাবে;
আর তুমি সেই ছোট থেকে
অপেক্ষায়, দেখবে বলে
রোজ রাতে আকাশ দ্যাখো
আর হতাশায় মুখ ফেরাও,
ধূমকেতু আসেনা;
অনেকের মাঝে, আলোয় হারানো
এক তারা, তোমায় রোজ দ্যাখে।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...