Wednesday, May 16, 2018

কেন আমি লিখি

হয়তো থাকবে অসংখ্য বানান ভুল
হয়তো পড়তে পড়তে তুই ক্লান্ত হয়ে যাবি
হয়তো অনেক সময় শব্দের মানেও পাবি না
হয়তো মনে হবে সব লেখাই ন্যাকা ন্যাকা
হয়তো একদিন বিরক্তও হবি কেন এত লেখা
কিন্তু
যতই খারাপ হোক না কেন,
খুব যখন একা হবি কখনও
সেদিন
ভুল করেই আমার কবিতা পড়বি হয়তো
সেদিন বুঝতে পারবি
তোর ঠিক এই সময়ের জন্যই আমার এই লেখা
শুধু এটুকু বলতে, অতটাও তুই আজ নেই একা।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...