Friday, May 11, 2018

বারবার

বারবার গরম বাড়ে
বারবার বৃষ্টি নামে
বারবার সন্ধ্যে ঘনায়
বারবার রাতের ভয়
বারবার ঘুম আসে
বারবার স্বপ্ন ভাঙে
বারবার অঙ্কে ভুল
বারবার ফুটেছে ফুল
বারবার গান শুনি
বারবার জ্ঞান গুনি
বারবার প্রেমে পড়ি 
বারবার প্রেম করি
বারবার নিজের ইচ্ছে
বারবার বেঁচে ফিরছি
বারবার তুমি দেশলাই
বারবার আমি পোড়াই
বারবার তোমার চাওয়া
বারবার আমি হাওয়া।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...