Sunday, June 10, 2018

Spardha

বৃষ্টি এসেছে, কথা রেখেছে;
কিন্তু কোনো স্পর্ধা নিয়ে আসেনি;

এরম ভাবে কথা রাখতে নেই বোধয়,
এতে শুধুই থমথমে অভিমান ঘনায়

যদি বৃষ্টির প্রার্থনা হয়, তবে বর্ষা রূপে এস
সন্তুষ্টিতে মন ভরে না, এ খেলা বড় আশ্চর্য!

  

Saturday, June 9, 2018

Summer

There's a summer, waiting to leave
And a few rain clouds, grey in deceit
There's life, all around in full glory
And there's a tune, sublime in its melody.

There's a pond, and ripples every now and then
There's a setting Sun, a little boy around the lane;
There's a rickshaw puller, hopeful, but in vain
There's an old woman trying to sleep, once again.

There's a dream, flying along the forgotten sky
Like a hot air balloon whose destiny can't be tied;
There's a summer languishing in our minds,
Waiting; patiently; for real clouds to sweep us by.

Wednesday, June 6, 2018

মেঘদূতম

কত বাঁক ঘুরে, কত কূল ছুঁয়ে
ইতিহাস আজ তোমার কাছে নদী, আমার কাছেও
কত গল্প, কাব্য, উপন্যাস নিয়ে
সেদিনের স্বচ্ছ স্রোত আজ যদিও ঘোলাটে বৃত্তান্ত।

ফি শতাব্দী কবি তার জল পান করেছেন,
ধুতে চেয়েছেন আগামীর অশুভ সন্ধ্যার রং
নদীর নিয়তি সাগরের সাথে আজীবন বাধা
কবি তা বোঝেন, তাই মেঘের দূতই হলেন বরং।

Tuesday, June 5, 2018

Kelor kirti

বাজে বকা দিয়ে কি আর সাহিত্য বেড়োয়?
লেখালেখি চুকে গেলেই ভালো হতো তাই!

ছাতার মাথা ভরংবাজী; মাথা ধরে যায়
Creativity আজকাল বড়োই ভোগায়!

"মনে কি দ্বিধা রেখে গেলে চলে?"
কে মানসী, হেডবাটাচ্ছে আজ তোমার কোলে?

কি লিখছি, তার মানে বোঝার নিজের নেই সাধ্য
তাই বুঝি ইন্টেলেকচুয়ালদের পোদ দিয়ে ঢোকে খাদ্য।

"কার মিলন চাও বিরহী?" দাদু জিগায়
তার উত্তর আমি ঠাকুমাকে দিই কোন ভাষায়?

Monday, June 4, 2018

Metaphors

I wonder what leads to a poem
For I'm not, never was a poet;
Poets deal with infinities
Eternity resides within them
I, am a mere observer
My poems are mirrors of shame.

I am only what my ears allow me to be,
Nothing more than the surrounding I see;
I am an amalgamate of the people I love
And thus there isn't any purity in me.

I wonder what poems are for
All my poems are mere metaphors.

Sunday, June 3, 2018

এক এককে দুই

কেউ হিসেব রাখছে না,
রাখার কথাও ছিল না কারোর,
তোমার দুঃখের, প্রেমের,
অনুরাগের, অজুহাতের,
মন নেওয়ার, মন ভাঙার,
উল্লাসের, সাফল্যের, স্তব্ধতার;
কেউ তোমার নিঃস্বাসেরও কোনো হিসেব রাখেনি।

মিছেই নিজে, নিজের সাম্রাজ্য গড়েছো
তাতে লুটিয়ে আছে কত আশ্রয়াকাংক্ষীর মৃত দেহ
প্রাসাদ উঁচু হতে হতে তোমার সম্বিৎ হারিয়েছে
বহুকাল আগে; এখন তুমি নিঃস্ব, ঠিক আমারই মতো।

Cities

There are boulevards all around her steps
There's ancient love scattered everywhere
There are streets, cars, relics and dreams;
There's emptiness just where it shouldn't be.

Saturday, June 2, 2018

Sandhye

সন্ধ্যের আলো বিকেলকে ঠেলতে চাইছে,
এমন সময়; তোমার কাজ আছে, আমার নেই;
কোনো cricket bat ছক্কা মারছে মফস্সলে
সেখানে শৈশব আছে, তোমার আমার কাছে কৈ ?

এখনো আলো ধরে রেখেছে নিজেকে, পাতার ফাঁকে
Street light-এ; স্তব্ধতা শতাব্দীজয়ী পরশুরাম;
খুবই আস্তে নেমে আসছে রাত, শহরের ক্লান্ত বুকে-
কেউ তাকে দেখছে না, শুধু ঘুমে মিশে চলেছে ঘাম।

Saturday, May 26, 2018

Hut

There must be a hut somewhere still
Far away from the surrounding noise
Where a snake might enter by mistake,
And leave as well, oblivious to excitement.

There must be such a hut somewhere
By a pond, hidden behind layers of trees
And who knows, there might be a story
Waiting for you to discover and to be told.

The story doesn't care 
Who listens to you after all
So you would do better 
To simply find the story 
And, set her free.

There must be such a hut somewhere.

Tuesday, May 22, 2018

We are tides

We are all but tides
We, who run from depth to the shore
We, who can't stand the shore anymore
We, who come back each time we break
We, who leave the shore only for depth.
Yes, we marry the Sun and love the Moon
We are cycles, sadly called infidels too soon.

Monday, May 21, 2018

মনে পড়ে

কবিতার ভাজে ভাজে তোমার নাম ফিরে ফিরে আসে
মনে পড়ে তোমার প্রেমিকের দল মাংস খেয়েছিল ঠেঁসে
মনে পড়ে তাদের কিছু প্রেমিকার কথা, যন্ত্রনায় ছিল পিশে
মনে পড়ে তোমার অহংকার, আজ কোথায় বা গেল মিশে!

কবিতায় ভিজে ভিজে তোমার মুখ খুঁজছে আজও কেউ
মনে পড়ে, সেদিন তারও অহংকার কিছু কম ছিল না মোটেও
তোমার বাবার হাসিমুখ, বোনের কায়দা, মায়ের বিষন্নতা -
সবই মনে পড়ে, শুধু আমার না, যে তোমায় খুঁজছে, তারও।

যা যা মনে পড়ে, সবই বলতে পারি, কিন্তু বলবো কেন?
শুধু ভোলা যায় না, সেদিন তোমার চোখে লেগে থাকা ক্লান্তি
অসংখ্য উপহারের মাঝেও সেই ক্লান্তি কি যেন চেয়েছিল
এটুকু মনে পড়ে, সেদিন অবাক হয়েছিলাম; বুঝতে পারিনি আজও।

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...