Tuesday, May 12, 2020

বর্ষা

ঝড় উঠেছিল ভোরের গা ঘেঁষে,
ট্রামলাইনের অঙ্গ জুড়ে মনিহার
সবুজ কিছুটা মিশেছিল ঘন পিচে
লাল কটা পাতা সিক্ত সঙ্গী তার।
ঘুমের অধর ছুঁয়েছিল তার চোখ
স্বপ্নে কে যেন পরশ করলে আজ
শূন্য যেন অংকের স্বাদ পেলো,
সাদা ক্যানভাসে গাঢ় তুলির ছাঁচ।
ময়রা বাতাস জানালার বুক ছুঁয়ে
অন্তরে দিলো অচেনা কোনো আঁচ,
সূর্য এসে মুছে দিয়ে গেল সবই
শুধু মেঘের কোলে ঢাকলো নিজের সাজ।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...