Sunday, July 21, 2019

প্রেম

মুখ বদল; কার? 
তোমার নতুন কোন প্রেমিকার?
হাত ছোঁয়া যায় না।
সেখানে নতুন পুরাতন মিলে মিশে একাকার।

কে শুনবে তোমার কথা?
অজস্র অথচ এক, 
ফিরে ফিরে আসা ভৌগোলিক ব্যথা;
তুমি নিষ্পাপ কোন গ্রহে, হে মহামানব?
এখানে তো জমেছে পাপের ঐতিহাসিক বোঝা।

মুখ নিচু তার, চোখ ফেরানো, 
মনের তো সেই আড়াল;
হাত মানেনি তাদের বারণ
যেমন মানে না বিকেলবেলা।

তাই চোখ ওঠে নি, ঠোঁট ওঠেনি।
ওঠে নি নত থাকা কিছু ব্যথা।
গাঢ় সময়ে ভেসে গেলো শুধু
আবছা দাগের আশা ।।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...