Monday, July 15, 2019

উঁকি

এই বুঝি প্রেম উঁকি দিলো জানালায়
মধ্য গগনে ঝকঝকে তার মুখ
আমি তাই ভাবলাম একটা কবিতা লিখি
লাজুক সে, দেওয়ালে মুখ আড়াল করে নিল।
এখনো তাকে দেখা যাচ্ছে একটু
এই বুঝি চলে গেল, এই বুঝি কথাও ফুরিয়ে গেল।


No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...