Wednesday, July 17, 2019

তোমার জন্য

আজ বরং কিছু না বোঝাই থাক।
কোনো রং না আসুক, কোনো হৃদয় না গোলুক।
আজ বরং সব তোমার কাছেই থাকুক।
আজ ভাবের দরকার নেই, কিছুরই নেই
যে যেখানে ভাসার ভাসুক, শুধু বৃষ্টি নামুক
যে বীভৎস সুন্দর মরুভূমি আজ তোমায় ঘিরে রেখেছে
হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় তারও কিছু শান্তি আসুক।
আর তোমার? তোমার জন্য সব থাকুক।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...