Thursday, February 7, 2019

মোহনা

খামোখাই মোহনায় মূলের সন্ধান,
কূটিল মেঘ না জানি কোন বাষ্পের বর্তমান
টলটলে জলে টলমল অস্থির প্রমান,
সময় বয়ে আনে সব স্বচ্ছতার শ্মশান।

সেই শ্মশানে ভূতের দেখা নেই, নেই আগামী
পার হওয়ার কোনো কূল নেই, তাও আছে প্রণামী
এক এক করে মুছে যায় সব অন্তর্যামী
বল, তুমি কার মিলন চাও, বিরহী?

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...