Saturday, February 2, 2019

ছাপ

ছাপ ছেড়ে যেও,
মুছে যাওয়ার আগে, কোনো মনের আড়ালে
আবছা হলেও, ছাপ ছেড়ে যেও।

বড় কোনো দাগ হতে হবে না,
কোনো বইয়ের ভাঁজে শুকনো পাতা,
কোনো গানের ভেতর লুকোনো কথা,
সবার চোখের আড়ালে থাকলেও হবে,
শুধু থেকো, খুব হালকা হলেও,থেকো।

একদিন তো কিছুই থাকবে না, হয়তো;
সব সূর্যোদয়ের পরিনাম তো সেই সূর্যাস্ত,
যেমন চাঁদের মুখে নিজের ছাপ রেখে যায়,
অন্ধকারের কথা ভেবে, কিছু রেখে যেও।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...