Thursday, December 27, 2018

সেও এক রাত ছিল

সেও এক রাত ছিল, অনেক রাতের মতো;

আলোর আড়ম্বরে তীব্র আঁধার,
রূপ-মঞ্জিরা জ্যোৎস্না আভায়।
সুরের গাম্ভীর্য প্রহরে প্রহরে,
বিরহ মন্থন মৌন প্রতীক্ষায়।

ওষ্ঠের ইতিহাসে বিদ্যুত রেখা,
খসে পড়া উল্কা একের পর এক;

সেও এক রাত ছিল, অন্ধ আবেগে ঘেরা
দিনের দাবানলে পুড়ছে সে দ্যাখ।
সেও এক রাত ছিল, স্বপ্ন-নারীর মতো;
দিনের অন্ধকারে খুঁজে তাকে দ্যাখ।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...