Sunday, July 19, 2026

The Song

 The winds shall pass, the sea shall sing

The birds will feather, the ink will hide.

Yet the song must live on -

The one song that the songbirds sing

In lands separated by oceans of mistrust;

The one song that reminds of the cradle

Where men learned the ways -

Of life, of nature and art -

And smoked it all to ash and dust.

Thus lives the song, in his genetic ruins

Making him his own master, defying the Gods

Who once came to him, and whispered 

A tune that he was meant to miss.


So the man still strives to day

To master, to perfect the gift -

Forging friendships and death with passion,

Ignoring the bits that he would always do.

And thus the Gods live on

In the folly of Men, reminding them

What they could never hope to be.



The Man

 And what does a Man do?

When he becomes one with the change -

That he sought not to bring but facilitated?

Does history judge him kindly?

He wanders his ocean of wisdom

And is lost forever, like the sleeping City,

Without a living soul for companion 

But ghosts, buried in the wreckage of lore.


So wander he must, a long, cruel voyage.

Within his own head, living out his exile

As all spectators would do, long after he's gone

Those who chose to bear witness and inaction

In the name of Gods, so shall they live on

As timeless examples of what Man did to Man.

The City

 Hours before darkness strikes,

The city sleeps a peaceful sleep;

The wind is calm, the Moon is new

And the waves seem to be a distant chore.

Unaware, the city sleeps a peaceful sleep,

Days of fire are over, stars are finally here.


But just by the city gates waits a truth,

A figure of lore hidden inside man's interior.

The floodgates of blood will be opened,

Fire shall return, and take its due.

And the city - dreaming in its pride,

Gold, glory, wisdom and songs -

Will sleep forever more.


Tuesday, April 7, 2026

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায় 

ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়।

ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর

সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্ডারের খাতায় ।

আমি, অনেক বছর পর,

ফিরে এসেছি এখন, আবার ছোটবেলায়;

এভাবেও ফিরে আসা যায় -

নতুন সাজে রাঙা, বদলে যাওয়া দুনিয়ায়।


কত পাল্টে গেছে দেখি; মানুষ, জীবন, মন

 মঞ্চের কোনায় ভারী হয়েছে না থাকার দল।

আমার পা চলেছে সিঁড়ির বুক বেয়ে - 

নিজের বুকের কম্পন গেছে সয়ে;

মঞ্চমধ্য আমি। নাটকের নব এক্ট 

তীব্র আলোয় মিশে যাচ্ছে পর্দা নামার ভয়

পেছনে যাচ্ছে থেকে, সব যা থেকে যায়।


বার্তা এসেছে নতুন; মৌমাছিদের ঘরে

গুনগুনিয়ে উঠুক আগামীর স্তরে স্তরে।


Wednesday, March 4, 2026

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র?

শুধুই মহাকাব্য, ইতিহাস নয় -

সত্যিই ইতিহাস নয় - বর্তমান -

দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে

আজও সে আছে - সত্যের মাপকাঠি হয়ে।

অভিমন্যু আজও চক্রবুহ খুঁজে নিয়েছে

বীর দর্পে এগিয়ে গেছে যুধিষ্ঠিরের দায়ে 

একে একে দরজা বন্ধ হয়ে আসছে -

কোনো পাণ্ডব সাথে নেই, কেউ কথা রাখেনি।

অষ্ট দিক থেকে প্রহার করছেন মহারথীগণ

পবিত্র রক্তে রাঙা হচ্ছে ধরিত্রীর সিঁথি ।


অভিমন্যু বারবার চলে যায় কালের গহ্বরে ।

কৌরব-পাণ্ডব-তাণ্ডব লীলা শেষে

উগ্র ব্রহ্মাস্ত্রের ধাক্কায় জন্ম নেয় পরীক্ষিত

ভেঙে যাওয়া ভূখন্ডে উত্তরাধিকার বুঝে নিতে।


Saturday, February 14, 2026

জীবনদর্শন

 তোমার সাথে জীবনদর্শন জীবনে জীবনে ভরা 

 দীর্ঘ জীবন খুব সহজে ক্ষনিকেই হবে সারা । 

Thursday, January 29, 2026

সবুজ

 ধূসর পৃথিবী দিয়ো না আমায়; 

সমুদ্র, খনি, মণি - মাণিক্য নয়

আমায় সবুজ দিয়ো, পুনর্জন্মের থলিতে

সাথে দিয়ো আত্মবিশ্বাস, চেতনা

যাতে ধূসরের বুকে রামধনু এঁকে দিতে পারি।


Friday, January 9, 2026

স্মৃতিচারণের শোকসভা

মানুষ চলে গেলে তার বন্ধু বেড়ে যায়
সবার হঠাৎ মনে পড়ে, 
আহা কি দিন কাটিয়েছি একসাথে!
তার ছোট ছোট জিনিসেও কত গভীর দৃষ্টি ছিল সকলের;
যা কেউ মনে রাখেনি, তা আমার কত স্মরণীয়!
সম্পর্ক সহজ হয় মৃত্যুর পর।
স্বাভাবিক কারণেই হয়তো।
তখন মানুষটাকে পাওয়া যায় সম্পূর্ণ নিজের মত করে -
মতবিরোধের উপায় নেই - যাহা কল্পনা তাহাই সত্য
সত্যরে লও সহজে!
শোকসভা, স্মৃতিচারণ - আসলে বিস্মৃতির অট্টহাস্য
ভুলে যাওয়াই মনে পড়া, দ্বন্দগুলোই যেন জীবনরস।

কিন্তু দরকার আছে - যারা ইহলোকে থেকে যায় তাদের
দরকার আছে - যারা ইহলোকের ভবিষ্যত, তাদেরও।
ছেড়ে যাওয়া, রেখে যাওয়ার মাঝে থেকে যায় কিছু
হিসেব ভাবলে হিসেব; স্মৃতি ভাবলে স্মৃতি; ছোঁয়া ভাবলে তাই।
আকাশ-ভরা সূর্য তারা, তাহারই মাঝখানে
কোনো না কোনো গহ্বরে
 সবাই যেন স্মৃতিসৌধ হয়ে চির-বর্তমান।

Tuesday, January 6, 2026

কম্পন মামা

 কাল শুনেছিলাম বোকা বাক্সে,

দাউ দাউ করে জ্বলছে বাংলাভূমি

দুঃসময় ঘনিয়ে আসছে দ্রুত -

ভয়ে কাঁপতে কাঁপতে বাঙালী 

হঠাৎ কেঁপে উঠলো শীতে -

যেন বাড়ি ফিরে এসেছে মামা

অনেক বছর পর, বিদেশের চকলেট নিয়ে।

এভাবেই কাঁপতে কাঁপতে বাঙালী 

তুমি কাঁপিয়ে তুলো আবার এই ধরিত্রীকে

যাতে আনন্দের বাজারে তোমার মূল্য ফিরে আসে

অনেক দিন আগে বিদেশে চলে যাওয়া মামার মতো ।।


Monday, December 29, 2025

পথের দাবী

 শুভ্রাকে ট্রেনে তুলে দিয়ে মনটা বেশ উদাস ছিল অভীকের। হতে পারে দু' দিনের জন্য আলাদা থাকা; কিন্ত এক বছর তারা এক সাথে আছে। নব দম্পতি।

উদাস হলেও একটা ফুরফুরে মেজাজ আছে অভীকের। বাইরে ড্রাইভার সহ ভাড়া করা গাড়ি দাঁড়িয়ে আছে। ইচ্ছে মত আজ ও যেকোনো জায়গায় দাঁড়াতে পারে, যেমন ইচ্ছে খেতে পারে; কোনো তাড়া নেই। মালদহ স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলো কুশল গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। অভীক কাছে আসতেই কুশল ড্রাইভারের দরজা খুলতে ব্যাস্ত হলো। তারপর অভীককে সামনের দরজা খুলতে দেখে একটু অবাক হয়েই বললো, ' সামনে বসবে নাকি ?'

অভীক একটু হেসে বললো, ' হ্যাঁ, যাতে কেউই না ঘুমাই '।

গাড়িতে ঢোকার সময় কুশল অভীকের সিটটা পেছনে ঠেলে দিলো, যাতে লম্বা মানুষটার পা রাখতে কোনো অসুবিধা না হয়। সিটে বসে বেল্ট বেঁধে নিয়েই অভীক বললো, গাজলের কোনো ভালো ধাবায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো, ঠিক আছে? সেই ভোর বেলা থেকে না খেয়ে চলছে। কুশল মাথা নেড়ে সম্মতি দিল, মনে মনে নিশ্চই খুশি হয়েও।

মালদহ থেকে গাজল মিনিট কুড়ির পথ। রাস্তার ধারেই মা লক্ষ্মী হোটেল। বেশ কিছু সিঁড়ি দিয়ে উঁচু করে রাখা হোটেল এ ঢোকার পথ। গাড়ি পার্ক করে দুজনে সেই সিঁড়ি ধরে উঠে পড়ল জনমানবহীন - চেয়ার - টেবিলে ঢাকা মা লক্ষী হোটেলে। কুশল হাঁক দিলো, ' খাবার আছে কি?' বেশ কিছুটা দূরে দুজন মধ্য বয়স্ক মানুষকে একটি ঘরে দেখা গেলো। তারা কি যেন বললো। অভীক বুঝল না। কুশল আবার একই হাঁক ছাড়ল। এবার ভেতরকার লুঙ্গি পড়া মানুষটা একটু জোড়েই জবাব দিলো, ' না, কিছু হবেনা এই সকালে!'

অভীক ঘড়িতে দেখলো, ১০টা বাজে। মনে মনে ভাবলো, এই নাকি সকাল? তাতে আবার খাবার নেই! একটু বিরক্তি আর হতাশা বেরিয়ে এলো, ' একটা বোর্ড লাগিয়ে রাখতে পারে তো!' কুশল হালকা সুরে বললো, ' সারা রাত এরা ডিউটি করে তো, একদম ভোর অবধি। তাই এই সময়টা খাবার থাকে না বোধহয়। এখন ওতো গাড়িও নেই। ডিম টোস্ট খাবে নাকি?'

অভীক বললো, ' না, আর কোনো ধাবা নেই এদিকে ভালো?' কুশল সাথে সাথেই বললো, ' হ্যাঁ, আছে তো। অনেক আছে। সামনেই বনফুল।'  

গাড়ি ৫ মিনিটে পৌঁছে গেল বনফুল ধাবায়। অভীক ঢুকেই কর্মচারীকে জিজ্ঞেস করলো, খাবার পাওয়া যাবে? হ্যাঁ, যাবে তো। রুটি আছে, ডাল ফ্রাই হবে, আলুর পরোটা,  সাথে কাবুলি ছোলা। মনটা চট করে আলুর পরোটার দিকে গেলেও, অভীক বললো, সে রুটি আর ডালই খাবে। সাথে চা। কুশলেরও একই ব্রেকফাস্ট ঠিক হলো। কুশল একটু এদিক ওদিক ঘুরছিল; অভীক ওকে ওর সামনেই বসতে বললো।

তিনটে রুটি আর ছোলার ডাল চলে এলো দু'প্লেট। দেশের গরম পরিস্থিতির আলোচনার মাখন লাগিয়ে গরম রুটি আরও কিছুটা সুস্বাদু হয়ে উঠলো। অভীক একটু পছন্দ করে মানুষের চিন্তাধারা বুঝতে। যদিও, ইদানিং দেশের মানুষের মস্তিষ্কে যেন ভয় আর অবিশ্বাস ছাড়া অন্য কিছুর কোনো জায়গা নেই। কুশলও তেমন ব্যতিক্রম নয়। ফোন, টিভি, খবরের কাগজের মাধ্যমে হানাহানির চর্চা মানুষকে সৈন্য বানিয়ে তুলছে। অভীক হ্যাঁ-তে হ্যাঁ মিলিয়ে চলে; কাউকে কিছু শেখানোর, বোঝানোর ইচ্ছে হয়না তার। তার মনে হয়, মানুষ ভালো হতেই চায়; সাময়িক ভাবে উত্তেজিত হওয়া এক প্রকার নিজেকে নিজের অস্তিত্ব জানানো - যেমন যেকোনো ডেসার্টে অল্প নুন তার স্বাদ বাড়িয়ে দেয়।

খাওয়া শেষ হলে, বিল মিটিয়ে অভীক গাড়িতে গিয়ে বসলো। এবার বাড়ি ফেরার পালা। সুন্দর ভাবে গাড়ি চলতে থাকলো গঙ্গারামপুরের পথে। এটা - ওটা আলোচনা চলছে দুজনের। অভীক শুনছে, মাথা নাড়ছে; কুশল অনেক কিছু বলছে, আনন্দে আছে। বুনিয়াদপুর পেরিয়ে একটু এগোতেই কুশল গাড়ি থামিয়ে দিলো। অভীক একটু অবাক হয়ে বললো, কি হলো? 

- এমন একটা জিনিস দেখলাম, দু'বার না দেখে পারছি না। এই বলে কুশল হাইওয়েতেই গাড়ি ঘুরিয়ে ৫০ মিটার পেছনে গেলো। আবার গাড়ি ঘুরিয়ে আগের রাস্তায় নিয়ে এলো। 

কি দেখলেটা কি তুমি? অভীকের মনের মধ্যে তখন পুলিশ পুলিশ গন্ধ আসছে।

- ঐযে সামনে সাদা এম্বাসেডরটা দেখছো, ওটা আমার প্রথম গাড়ি। ১৩ বছর আগে বিক্রি করেছিলাম। রাস্তায় দেখেই মনে হয়েছিল, কিন্তু তাও একবার শিওর হওয়ার জন্য ঘুরলাম।

কুশলের এই ভাব দেখে যেন কোন্ অদৃশ্য অজানায় হারিয়ে গেলো অভীক। তার নিজের কোনো গাড়ি নেই, কিন্তু সে জানে মানুষের নিজের চালানো বা কেনা গাড়ির সাথে বন্ধন থাকে একটা। সেটা কতটা গভীর তা আজ কুশলের এই মুহুর্তের উত্তেজনা অভীককে বুঝিয়ে দিচ্ছে যেন। শুধু গাড়ি কেন? এ যেন এক মহাজাগতিক মিল - যা সবাই কিছু না কিছু নিয়ে অনুভব করে কখনো বা কখনো। পুনর্ভবা নদীর ব্রিজের ওপর এম্বাসেডরটা দাঁড়ালো। কুশলও গাড়িটা থামিয়ে অভীককে বললো, যাই একবার কথা বলে আসি?

অভীক আবারও হেসে মাথা নেড়ে সায় দিলো।

Tuesday, December 9, 2025

Exodus

What is life but a series of exodi -
A child's birth from a safe, nurturing womb
A boy learning to walk by himself
A young man yearning to hold a hand
An adult signing a bond of responsibility 
A father kissing his newborn's eyes
A Man holding on...to the edges of a boat
Tightly clutching his daughter to his core,
His wife by his side, and hope just a bit too far.
Exodus, after exodus, after exodus
The one from the promised land is a refugee,
An alien - to himself, and to others like himself.
Those who call him names are yet no better;
Ignorant and proud, they are yet to see
What it means to be a hopeful Man
In a world where all hope has ceased to be.

Monday, October 6, 2025

Time surfers

 There's a dawn waiting for you somewhere

With its promises of golden dew drops on rice leaves

That fleeting epoch when songbirds sing

And darkness succumbs to an inevitable reality.


But that dawn is not for me.

I'm the lover of waves and white lilies,

Gliding forever on ripples of time -

Who'd rather spend a dreamless night.

So I'll be far away, swimming against

Anything that promises fruits of life.




Wednesday, August 27, 2025

পিঠ ভেজানো প্রেমের মতো

 সমস্ত ভুলে যাওয়ার মাঝে, 

মাঝরাত্রের ঝাড়বাতি হয়ে এসো।

যেমন পালকিতে আসে আশা

রুক্ষভূমির রঙিন আল্পনা হয়ে

ঠিক তেমনি, 

সন্ধ্যেবেলার ঝড়ের মতো

পিঠ ভেজানো প্রেমের মতো 

মুখচোরা, গোপন কলমের মতো

শান্ত, নিবিড় আলিঙ্গনের

 মুগ্ধতা ছড়াতে এসো।


দূর নক্ষত্রে মিলিয়ে যাওয়ার পথে

ক্ষণিকের লাল ধূমকেতু হয়ে

অন্ধকারের রেশমী ছোঁয়ায় এসো;

নিঃশব্দের শব্দকনায়,

 তরঙ্গিত আনন্দধারায়

হঠাৎ করে ভাবতে শেখার 

প্রস্ফুটিত জ্ঞানের শিখায়

আলতো কোনো বাস্তবতায় ...আবার ফিরে এসো।

Wednesday, August 13, 2025

সিন্দুক

গরম বেড়ে চলেছে পৃথিবীতে

তাই জীবন নাকি অস্বস্তিতে আছে।

পশু, পাখি, মানুষ, চিতা

সব দাউ দাউ করে পুড়ছে

তাই জীবন নাকি অস্বস্তিতে আছে।

কিন্তু সেই সব জীবনের কি, যারা জন্ম নিচ্ছে -

সমুদ্র গহ্বরে, ঠিক গরম বেড়েছে বলেই?


আমি আছি তাই ব্রহ্মাণ্ড আছে!

আজ্ঞে না! তুমি আছো প্রকৃতির নিয়মে - বাঁধা।

তোমার নিয়মে প্রকৃতি উত্তর দেয়, চলে না।


না ভেবে কিসের তোমার ভালো থাকা?

কি তোমার সংসার? কি তোমার অস্তিত্ব?

ভালবাসতে পারলে বাসো - মুহূর্তকে।

তাকে আঁকড়ে ধরা যায় না, বন্দী করা যায় না

শুধু অনুভব করা যায়।

 পাওয়া যায় অস্তিত্ব নিজের

মহাকালের সিন্দুকে

 ভোরবেলার টগরের মতো।


Tuesday, August 5, 2025

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে

 জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে ।

হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা

বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে পাওয়া নিজেকে।


একে অপরকে জিজ্ঞেস করলাম

আমার জায়গায় কি করতে তুমি?

দীর্ঘক্ষণ পেরিয়ে বললাম,

হয়তো পড়তাম বেশি, সে হাসলো।

বললো, ভালই হয়েছে; মানাতো না তোমায়।

যেমন মানায় না আমায় তোমার জায়গায়।


তারপর আবার দুই বন্ধু চুপ, 

সব বন্ধুরাই যেমন হয়।

সময় তখন নিজেকে ভাঙে মুহূর্তে

সম্মুখে থেকেও যেন আড়ালে -

এক বন্ধুর কথা হয়ে ফুটে 

মিশে যায় 

অন্য জনের আবেগের স্রোতে।


আলো ফিরে আসে ঘরে, জানালার গা চুঁয়ে 

ঘুমন্ত বর্তমান জড়িয়ে ধরে কম্বল আরও;

চোখ খুলে দেখি

সময়, বন্ধু, আমি, কেউই নেই

শুধু

মুহূর্ত নিঃশ্বাস নিচ্ছে পাশে ।


Monday, July 28, 2025

Ithaca

Many a shore you could have walked on
Had the tides not loved you so,
O eternal Ithacan soul,
Where do you glide, come the morrow?
Will you be trapped by duty, or in love?
Or walk through the Underworld farms?
 
There grows your son by another year
Your wife laments for an unseen future
Laertes, resigned, seeks your return
And here you are, in Calypso's lair.

Set sail to your ship, O Ithacan King
Hoist the flags up high
For there's more wrath of Poseidon to follow
Hoist the flags up high 
For Athena would one day take pity on you.

O rightful one, be righteous in your steps
O humble one, be gracious with fate
There's many a log to cut, many seas to cross
But there's only one story to be told :
It's your Odyssey, O mighty Ithacan
And it will forever be, in reincarnation.

Wednesday, May 7, 2025

নাগরিক

 আমি মানবতার খাতিরে বলতে পারিনা -

 আমার ঘর উড়িয়ে দিয়ো না, সংসার উপড়ে ফেলো না, 

আমায় সভ্য হতে হবে; 

অসভ্য চিলেকোঠাগুলোকে দাউ দাউ করে জ্বলতে দেখি

নিত্য দিন; চোখের পর্দার আড়ালে; 

এত তার তেজ যে অশ্রু অনেক আগেই বাষ্প হয়ে গেছে

রক্ত মাংস যতটুকু আছে, তাও খুব তাড়াতাড়ি পুড়ে যাবে।

আমার কঙ্কাল নিয়ো; দু'হাতে সাজিয়ে 

টাঙ্গিয়ে রেখো তোমার বসবার ঘরে

এক সময় যেমন অসভ্য, লড়াকু বাঘকে রেখেছিলে।

প্রতিবাদের ভাষা আমার জানা নেই -

কারণ আমি তো সভ্য ভাষা আদৌ শিখিনি;

হুংকার যেখানে পরাস্ত, হাহাকারের আর মূল্য কত?


ভেবো না, আমি তোমার রণক্ষেত্রে ঋণী

আমার সংগ্রাম কেবলই অন্তরের প্রবাসী

তাই এই ভূমি আমার, রক্ত আমার, দ্বন্দ্ব আমার

আমায় মানবতা বোঝাতে এসো না,

দেশ বোঝাতে এসো না, দুঃখ, প্রেম বোঝাতে এসো না।

প্রশ্ন নিজেকে করো;

'তোমার' বিচারভূমিতে নাগরিকতা আছে কি না।

Thursday, April 24, 2025

The Eternal Elephant

There exists an ancient proverb about an elephant and a bunch of blind men. Denied by nature of the sensory perception of vision, these men decide fast enough to grope the elephant in order to learn its characteristics. One feels the trunk and compares it to a snake, one feels its legs and imagines it to be similar to a tree trunk. Others judge it to resemble either a fan or a rope, depending on whether they touched its ear or tail. When they compare notes, the blind philosophers come to blows as they end up interpreting each other as liars. The moral of the story is pretty clear. The Truth is indifferent to subjective opinions.

But what's the real lesson to draw from this story -- for me, a man in his mid thirties, who has received extensive training for 18 years to follow a path of reason? I wonder about it and lie awake in the middle of the night.

I am a product of my circumstances. I was born in an Indian middle-class family to hard working parents, a Bengali businessman (who had previously won the Dishari award for best actor in Bengali theatre for his titular role of Debangshi, and later gave up acting) and a house-wife (who was born, brought-up and educated in central Calcutta but gave up on a career to get married to a family in the small town of Balurghat). Needless to say, my parents saw in me a potential (and hunger) for knowledge and pushed me in that direction, trying to imbibe in me a certain measure of ruthlessness - to punch above my weight. It is this fighting spirit that eventually took a small-town boy to Cambridge to successfully work with the Lucasian Professor of Mathematics. 

If I truly see the act of writing as catharsis, it's absolutely important to be honest to myself. I need to understand who I am before I answer questions on moral dilemma that I am subjecting myself to. If I dare to choose a future career path of education, I must ask myself what my vision is, and for whom it is meant to be. My current circumstances force me indeed to hear opinions on academia - how a candidate is judged, who the judge is, how ideas and results are to be presented, etc. But what about the one true feature that underlines it all - honesty? Academia is a path (one among many) to seek 'knowledge'. Knowledge is associated with the fundamental - the Truth. It cannot, should not and does not muddy itself with untruth, half-truth and propaganda. It is a quest for the eternal - what that is I do not know. But for sure, it is not a playground of opinions - which are nothing but reflections of half-truths, untruths and marketing gimmicks.

In my quest to find a leadership role in academia, I have been seriously advised almost entirely on salesmanship - what sells, who buys, how to pitch and how to 'survive' - basically, to build a narrative that feeds the confirmation bias of the existing players in the market. We call ourselves doctorates in Philosophy! Is this what Philosophy has been reduced to - a game of one-upmanship with rules as hollow as the outcomes?

I don't need to play this game. Not today, not ever. I do not need a pat on my back from every salesman in the market. I achieved whatever little I could give to the subject because I was destined for it. I was born to tough and loving parents, nurtured by my teachers, and mentored by advisors who themselves are fighters and seekers. If I am destined to be in academia, my vision should be to nurture younger minds, to provide them with a backbone and self-belief, and a fearless attitude to question every assumption they encounter. Indeed, I do not see myself as another lecturer who walks up to the board and writes stuff that has been printed in a journal or a book. My job is to hunt for flaws in established arguments and make mistakes and hopefully get corrected by younger, brighter minds. A teacher is more a student than a student is a teacher. A teacher learns by observing each student the art of moulding - the mind and thus, the character of his students. It is a duty, a responsibility; not a game of pits and ladders. A teacher leads generations, shows them what is real and of true value and how to distinguish it from what is not but appears to be. A teacher illuminates the strength in restraint and the art of rhetoric. A teacher sets examples through life choices and empathy, by leading from the front and by being indifferent to glory. It's a difficult life, but one worth living. A teacher can see the elephant, and thus is able to convince the blind men that subjective opinions are both true and false.

An elephant is an elephant - whole, beautiful, beyond understanding, and simply meant to be adored!

Friday, April 18, 2025

The Pacemaker

 As the indivisible withers into fragments,

And the eternal conserves itself,

Me and you are born, and captured

Within a cylinder, along its long axis;

Condensation proceeds,

Like wheels of prose through poetry.

Each orb illuminates itself, 

Diminishing the source bit by bit

Thus setting up divine oscillations.

 

Doubters amuse themselves as thinkers

And simply miss

That the eternal is not what they disproved

But the One who sits calmly behind

In the fixed period of change and illusion.

 

The signature, although, is a bit smaller

Than man's ego - that extracts power spectrums

We arrive close, and in plain sight go back

To dig yet another cave, for civilization.

Tuesday, March 25, 2025

ডাক

 সন্ধ্যেবেলা; অফিস-ফেরত পথিকের প্রেম 

ফেলে আসা, জমে থাকা কিছু লেনদেন;

 কেনাকাটা, হট্টগোল, অটোর হাতছানি

শান্তি; আবেগ; সৃষ্টির নিশানী;

ঘুম-ভাঙা বাজার, মাঝরাত হাসি

জীবন জীবনের মতো - কৌতুকবিলাসী। 

রবিবার দুপুর, শনিবার ফিল্ম 

সোম থেকে শুক্র বাড়ি ফিরে জিম। 

কোথাও ভোরবেলা বেসুরো আলিঙ্গন -

প্রভাত সঙ্গীত চায় পালাতে ভীষণ। 

কখনো বাড়ি থেকে ঘরে ফিরে আসা

ময়দান পেরিয়েও শহরে কুয়াশা।;

শুয়ে পড়লেই যেন লেগে আসে চোখ

অনিদ্রা-ভবনের গেট খোলা হোক। 


রাত যায়, হাতের চামড়া নিয়ে উধাও

মাংসের শরীর বলে হৃদয় গোটাও

শুকনোতা মুছে আসে শ্যামলের বাহার 

সূর্যকে ঢেকে রাখে তিনদিকে পাহাড়। 

প্রহরের পলায়নে প্রশ্নের উঁকি 

আর ক'টা বাকি আছে জীবনের ঝুঁকি?

 নেই নেই, বাকি নেই বাকি নেই কিছু 

আমিও ফুরোচ্ছি তোমার পিছু পিছু। 

আর ক'টা দিন দাও - আর ক'টা রাত 

এখনও কলম জুড়ে আছে নিঃশ্বাস।  

প্রশ্রয় দাও যদি ফের তবে বলি 

কত কত প্রাণ আরও হবে বলি?

স্বপ্নের নাম করে তাক করা গুলি 

ভারতের বাছা; যেন ঠিক পথে চলি!

 

 কে যেন হারায় পথ, কে যেন কাঁদে ?

ধুর বোকা! তুই খোকা যাবি সোজা চাঁদে!

 সেখানে পাহাড় আছে, নেই বুড়ি কোনো 

তাও যদি যেতে হয় সব কথা শোনো!

ধিকে ধিকে মরে জাবি, পাবিনা বাতাস 

টেক্কা, না জোকার? তুই কোন তাস !

 দূর থেকে দেখবি নীল নীল আলো 

হাতছানি বোঝালেই আকাশের কালো। 

ফিরবি না কখনও, ফিরবি না তুই 

আজও কি বুঝিসনা একে একে দুই?

 থাক, আর কিছু কথা বাকি থেকে যাক 

নিশির ক্লান্ত চোখে ঘুমোনোর ডাক।

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...