স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়
ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়।
ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর
সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্ডারের খাতায় ।
আমি, অনেক বছর পর,
ফিরে এসেছি এখন, আবার ছোটবেলায়;
এভাবেও ফিরে আসা যায় -
নতুন সাজে রাঙা, বদলে যাওয়া দুনিয়ায়।
কত পাল্টে গেছে দেখি; মানুষ, জীবন, মন
মঞ্চের কোনায় ভারী হয়েছে না থাকার দল।
আমার পা চলেছে সিঁড়ির বুক বেয়ে -
নিজের বুকের কম্পন গেছে সয়ে;
মঞ্চমধ্য আমি। নাটকের নব এক্ট
তীব্র আলোয় মিশে যাচ্ছে পর্দা নামার ভয়
পেছনে যাচ্ছে থেকে, সব যা থেকে যায়।
বার্তা এসেছে নতুন; মৌমাছিদের ঘরে
গুনগুনিয়ে উঠুক আগামীর স্তরে স্তরে।
No comments:
Post a Comment