Monday, June 7, 2021

মুহূর্ত মিনার

 কিছু মুহূর্ত তুমিও ধার করেছিলে সময়ের থেকে

ধার করেছিলে, তাই হয়তো ফিরিয়ে দিয়েছ সহজেই।

আমার মতো কাঙালরা শুধু চুরি করতে পারে

আর নিজের মিনারে ঠেসে লুকিয়ে রাখে;

হাজার বছর পর যেদিন দেওয়াল ধুলোয় মিশবে

এই জীবন বাজি রাখা মূহুর্ত গুলোও ধুলোই হবে।


তাই মার্বেল দিয়ে তোমার সমাধি সাজাই,

যাতে মানুষ দেখতে আসে আমাদের,

আর এই মুহূর্ত গুলো কিছু সাথে নিয়ে যায়।

চোর আমিও নই; সময়ের ঋণ ঠিক সময়েই হারায়।।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...