Monday, March 1, 2021

তৃতীয় প্রহর

স্থান, কালের ওপারে দাঁড়িয়ে আছো তুমি

কারোর অপেক্ষায় নয়; অস্তিত্বে  নিজের।

রাত নেমে আসে আমাদের ঠিকানায়, বাগানে

চিঠিবাক্স শূন্য বুকে তোমার ডাক খুঁজে ফেরে।


কে দেখেছে কালপুরুষে মিশে যাওয়া জোনাকির অন্ধকার?

কে শুনেছে শব্দ ঘাসের ঠোঁটে তোমার চোখ রাখার?

নির্বাক, নিঃস্তব্ধ পৃথিবী কেঁপেছিল ক্ষীণস্বরে

পূর্ণিমা যা ছিল, রয়ে গেল অন্তরালে।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...