Tuesday, March 2, 2021

ময়ূরাক্ষীর হিমালয়

হিমুর পকেটে সূর্য ডুবে যায়

ময়ূরাক্ষীর সন্ধ্যেবেলায়

গোধূলি পেরিয়ে পথ শুরু যেখানে

আর কাঁটাতার শুধু পায়ের তলায়।

ফুঁপিয়ে কাঁদেন ফুফা, ছেলের কোঁকড়া চুল

মায়ার ফেরে হিমুকে ঘরে থাকতে দেওয়াই ভুল।

বরফ পড়ে না শহরে, জমতে থাকে বুকে

পেতে চেয়েছে যারা, তাদের স্বস্তি গেছে চুকে।

হিসেব করেছে মশা, খাটের বাইরে থেকে

রক্ত কতটা পেতাম, যদি চুষতে দিত ফ্রীতে।

নাম করেনি পুলিশ, ডাইরিতে ঘা খেয়ে

ঘুমিয়ে পড়েছে হিমু, ময়ূরাক্ষীর পাতা বুজে।

No comments:

Post a Comment

সবুজ

 ধূসর পৃথিবী দিয়ো না আমায়;  সমুদ্র, খনি, মণি - মাণিক্য নয় আমায় সবুজ দিয়ো, পুনর্জন্মের থলিতে সাথে দিয়ো আত্মবিশ্বাস, চেতনা যাতে ধূসরের ব...