Wednesday, February 17, 2021

হারানো সুর

আমার কাছে চেয়ো না কোনো হারিয়ে-যাওয়ার-গান

এই দিগন্ত বিস্তৃত মহাসমুদ্র শুধুই ফিরিয়ে দেবে প্রাণ

ভেবে দেখো কি খুঁজতে ঘর ছেড়েছিলে ভোরের আলোয়;

 হয়তো গোধূলি ছিল, চিনতে পারোনি ঘুম-চোখে।

 এই রাতের আছে এক অসীম মহাকাশ, চাঁদের কোলে 

পূর্ণিমায় আলো ফোটে নির্দ্বিধায় আর অমাবস্যায় মেঘ -

ঘন, গম্ভীর, একটু আমার মতো, বালির প্রলেপ।

এখানে প্রাণ আছে, ছিটিয়ে; ওই লুকোনো তারাদের ফাঁকে ।।

No comments:

Post a Comment

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...