Monday, June 10, 2019

সন্ধ্যের পাতা

রাত নেমেছে পাতার ওপর
সন্ধ্যে ভারী মনে তাই উঠে চলে গেল
তার কথা কিছু বাকি ছিল,
বুঝতে পারেনি চোখের জলের আবছা আলোয়
কখন আলো মাথার ওপর থেকে নেমে গেছে;
ওদিকে পাতারও যেন কিছু বলার থেকে গেল,
তার কণ্ঠ পিছু ডাকতে জানে না, শুধু সাড়া দেয়
তাই সন্ধ্যে যে চোখের জলে তার গোড়া সিক্ত করেছে
চোখ বুজে বুকের ওপর রাতের শিশির বিছানা পেতে দিলো।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...