Monday, June 10, 2019

রাজার ব্যাধি

আমার সাধ্যের বাইরেও একটা জগৎ আছে,
আমার অহংকারের খুচরোর চেয়ে একটু দামী,
সেখানে সূর্যও আছে, চাঁদ, শুকতারা, শূন্যতা,
সাথে ফল, ফুল, চাল, ডাল, খিচুড়ি, আলু ভাজা;
আরও যা যা থাকার, যে যে থাকার, সবাই উপস্থিত
গন্ডির ওপারে এই দেশের জড়তা খুব অপার।
তাহলে এই যে আমার রাজপ্রাসাদের প্রাচুর্য,
এর মূল্য কি আদৌ কিছু নয় তবে? ধুস! কে বলেছে?
আমি মহাবিশ্বের রাজক! এই সাম্রাজ্য ক্ষুদ্রতম হলেও
এখানে আমার চেয়ে বড় কেউ নেই, কেউ হতে পারে না
গোধূলির উন্মত্ত অরুণাভ নৃত্য আমার, আমার, আমার।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...