Wednesday, August 22, 2018

বর্তমান

সপ্তসুর যেখানে ঝরে পড়ে,
তোর নাম ঠিক সেখানেই বর্তমান;
সংগীতের ঢেউ যেমন মসৃণ,
আমাদের ইতিকথা ঠিক তেমনই অম্লান।
যেদিন শহর ঘন কালো মেঘে ঢেকে
খুব মেজাজে, বৃষ্টি রাস্তায় ওষ্ঠ রেখেছিল,
সেদিন আনমনা নিজের খেয়ালে
শহরও তোকে যেন প্রথম দেখেছিল;
তারপর মাস পেরোলো, যুগ এগোলো
পেছতে থাকলো ঘন কালো স্মৃতির album!
মাঝে মাঝে কালচক্রে কালবৈশাখী উঠে শুধু
লন্ড ভন্ড করে দিয়ে যায় ভূত, ভবিষ্যৎ, বর্তমান।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...