Friday, August 3, 2018

মিঠুনদা

মন্ডা মিঠাই গান্ডে সাটায় সন্ডা মিঠুনদা
গুন্ডা গড়াই হয়েছিল তার এক চড়ে ঠান্ডা

পাড়ায় পাড়ায় পুজোর ঠ্যালায় ঠাকুর ঠাকুর ডাক
মিঠুনদার একটি কথায় বাজতো ঘরে ঘরে শাঁক

হুকবুক মেজাজধারী গর্জনে পাড়া কাঁপতো
মিঠুনদারও চোখের কোনায় বালির খেলা চলত

প্রেমের হাঁড়ি ভাঙলে যেমন গুড় ভরে যায় চোখে
সেই গুড়েই বালি পড়লে সব মিঠুন মাযের ভোগে

অন্ধ মিঠুন bike চেপে একদিন গেল মাঠে
সামনে এসে একটি trigger চুমু দিলো তার বুকে

এরপর পুজোয় পুজোয় বছর কাটলো চার
মিঠুনের গুড় মিষ্টি কেমন দেখলো গড়াই এবার।

No comments:

Post a Comment

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...