Thursday, July 29, 2021

Strokes of dawn

 Oh the nights which belong to the Moon!

The silent shores, the soothing strokes of dawn

A fiery breeze, and a painter's fleeting gown

Oh what was but here, has gone too soon!


Why, the mind asks, should nights be the wife?

Strive, strive, oh Sunset frames of life!

Waves are innocent of love's mighty ride -

A few drops of hope, fading horizon and the sky.

Friday, July 23, 2021

Waves, dissipation, Civilization

There's a dawn waiting by the horizon,

Reflecting its promise all over the sky;

The night sky; a quiet night; a heavy quiescence 

A passive wait for the dawn to end its misery.

Punts steel through streamlined waves

As oars cut through newly drowned secrets

The banks have been silent forever -

Forward trajectories in the wake of turbulence.


The bridges left behind come alive

To the frequent splashes of evergreen youth

Soon there'll be backstrokes, as will be the Sun

And finally when there's light, there shall be dissipation.


Words align on mirrors of darkness

As souls do on the devil's backyard

Crimson, they stick to the windowpane

Civilization is but only a twinkling star.

Sunday, July 18, 2021

সন্ধ্যে

বৃষ্টি নেমেছিল বিকেলের প্রান্তে;

উঠোন, ছাদ, ঘর, বিছানা সব লন্ডভন্ড 

না, বৃষ্টিতে না; ঔদ্ধত্যে , আবেগে। 

যেন ঝড় উঠেছিল আমাদের সাজানো বাগানে ,

ছিঁড়ে ফেলা প্রেমিকার চিঠি, ছিঁড়ে ফেলা জামার বোতাম 

এখনও লুটোচ্ছে মাটিতে; রক্তাক্ত বিনুনির আনমনা খাঁজে। 


যেদিন প্রথম ভালোবেসেছিলে আমায়, চলচ্চিত্রের আঁধারে 

ভেবেছিলে এই পরিণতি লেখা ছিল আমাদের?

যে মুখ সেদিন গুঁজে রেখেছিলে এই বুকের গভীরে 

যদি জানতে আজ সেই মুখ তোমারই আয়নার কাঁচ চুরমার করবে,

তাহলে কি আমায় বিয়ে করতে না? নাকি সব জেনে বুঝেই 

এখন যেভাবে শুয়ে আছো সেই নিদ্রাই বেছে নিতে?


এই শীতল সন্ধ্যেবেলায় আমায় তো সিঙ্গারা খেতেই হবে;

বাকি ব্যবস্থা যদি কিছু করতেই হয়, ফিরে এসে করবো।

কিন্তু সন্ধ্যে পেরিয়ে গেলে তারপর?

ভাবতেই যেন সমস্ত শরীর কেঁপে উঠছে অস্বস্থিতে।

Sunday, July 4, 2021

Flowers of Dawn

 Have you wondered what a flower is?

Have you noticed it blossom on a sleeping tree?

Have you listened to the voice within -

Asking you to question the narrow obscenities?

Have you done it all and given up

On truth, and succumbed to the eternal spiral

That exists in the wilderness of dawn

Of sleepless nights, and of perfectly mowed lawns?

 

You speak of love like you have traveled its curves,

Like you have seen the naked boundary of the torus;

And yet you infer that love is unconditional!

My friend, no matter what you decide to believe in,

There's always an equation tied to its conditions;

Love, by far isn't democratic but certainly constitutional.


Ah! Coming back to our flowers, some of love, some lust

Apologies, each petal blossoms to only return to dust.

Saturday, July 3, 2021

আমি তোমাদের কবি নই।

 এই পৃথিবীর বুকে কি এমন আছে বল তো,

যা উদ্বুদ্ধ করে, উৎসাহ দিতে পারে ?

যা মানুষকে পণ্য মনে করে না, হিংসা করে না 

আত্মতুষ্টির গন্ডির বাইরে পা রাখতে শেখায় -

এমন যদি কিছু থেকে থাকে, যদি খোঁজ পাও 

তার যত্ন নেবে কে? 

 

আমি তোমাদের কবি নই। বিশ্বকে আমার দেওয়ার কিছু নেই। 

নাম, আকাঙ্খা, অভিমান, সাফল্য আমার জন্য নয় -

বারবার যেন জীবন বলে চলেছে আমায়। 

জীবন ডাকে কোন পাহাড় চূড়ার নিবিড়ে, মেঘের ঔদাসীন্যে 

যেখানে মানুষ নেই, শুধু সত্য আছে, সেই গভীরে। 

সমুদ্রের অন্ধকারে যে সব মাছ আলো জ্বালে,

এখনও যারা গভীরতার গহ্বরের সাক্ষী 

তাদেরও বোধয় তোমরা ধরে আনবে একদিন,

রেখে দেবে একুয়ারিয়ামের বর্বর শোভায় -

হয়তো বিদ্যুতের খোঁচায় আলোও জ্বালবে তারা,

আর সভ্যতা মুগ্ধ হবে আপন অশ্লীলতায়। 


এই ধূসর সময়কক্ষে অস্তিত্বের নেশা নেই আমার।

Tuesday, June 29, 2021

Miles

 I left kilometers behind each day

Running and running, wildly ahead,

Concerned, only of what I've wanted to lose

And the silly things, that I've managed to gain;

Proud of my run, proud of my dripping sweat

I gathered a glow, tough to digest.


I suddenly reflected, from the mirror's shine

And realized, it was a treadmill all the while.

Now I sat by my miles, reminiscing on time-

Left unattended and untouched, left behind.

There was a flash, a smell, a fading smile

As I sat silent, motionless, by the running miles.

Friday, June 25, 2021

দখল

ভাষায় দখল নেই আমার,

থাকলে তো কবেই কবি হয়ে 

তোমার বাদ্যযন্ত্রে বদ্ধ হতাম। 

আসলে দখল নেওয়ায় আমি নেই 

আমি অনন্তের যাত্রী,

তাই তোমার সঙ্গীতের  কণা আমি 

মিলিয়ে গিয়েছি বিশ্বে,

তোমার অস্তিত্বের ব্রহ্মাণ্ডে ।।

Thursday, June 24, 2021

এই তো কিছুদিন আগেও

 এই তো কিছুদিন আগেও কাঙাল ছিলাম বড় 

সম্পর্কে, সাহিত্যে, মধ্যরাতের বর্বরতায় ;

ভাবতাম, তোমার শ্রেণী দ্বিতীয়, ধুরন্ধর। 

ভাবতাম, শরীরে না থাক, মেজাজে পৌরুষ আছে -

 পৌরুষ! কি আশ্চর্য না তার রূপ?

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ভেবে দেখিনি,

জীবনের মুখোমুখিও ভাবার অবকাশ ছিল না -

এই পৌরুষ নিছক আলেয়া, অবাস্তব, কল্পনা। 

ভেবে দেখিনি, এই পৌরুষ তোমারই সম্পত্তি;

যা নিজের ভেবেছি, তা তোমারই দান -

যখন চেয়েছো দিয়েছো, ইচ্ছে মতো ফিরিয়েও নিয়েছো 

বারবার। তাও, এই তো কিছু দিন আগেও 

অহংকারে ঝিমঝিম করেছে মাথা, টলমল করেছে পা 

জিতে নিতে চেয়েছি না চাওয়ার সূরা,

আগুন জ্বেলেছি শিশির ভেজা তৃণে ,

অবহেলার বৃষ্টি তপ্ত ঘন কাননে,

এই তো কিছুদিন আগেও ঘেন্না করেছি তোমায়। 


কিন্তু এই তো কিছুদিন আগেই, বাঁচতে শেখালে তুমি 

চিনতে শেখালে অতীত, মেলতে শেখালে প্রাণ,

ধরতে শেখালে হাত,হাসতে শেখালে সাথে, যন্ত্রের বুকে গান;

এই তো সেদিনও আমি ভালোবাসিনি তোমায় 

তাই তো এরম রাতে কবিতা লিখতে হয়।


Sunday, June 20, 2021

শিরদাঁড়া

আমার মনে আছে মামাবাড়িতে মাথা ফেটে যাওয়া,
আমার মনে আছে সেই জানালার মাপ, আমার কান্না,
মনে আছে স্টিলের গামলায় ধোয়া রক্তের দাগ
মনে আছে জীবনের অসংখ্য ভুলের সেই এক সূচনা;
আমার মনে আছে তোমার বাড়ি ফেরার কথা ছিল সেই রাতে,
তুমি ফেরনি; আমি জড়িয়ে, ধরে ছিলাম তোমায়।

আমার মনে আছে চিত্তরের অগ্নিকুন্ড দেখতে যাওয়া,
মনে আছে মীরা বাইয়ের মহল, মনে আছে ফতেহপুরে তোমার তোলা আমার ছবি
মনে আছে আমায় এক একটা করে তারামণ্ডল চিনিয়ে দেওয়া,
মনে আছে চাউমিন এনে খাওয়ানো, মনে আছে সাঁতারে প্রথম ভাসতে শেখা,
মনে আছে যখন সবাই গবেট বলেছিল, সেদিন আমায় ঘড়ির অঙ্ক শিখিয়ে দেওয়া।

স্পষ্ট মনে আছে যেদিন ক্লাস 12-এর রেসাল্ট বেরোলো, সেদিন তোমায় বলতে পারা,
"আমি Physics পড়বো", আর তাতে তোমার এক বাক্যে সায় দেওয়া।
আমার মনে আছে তখন ঠাকুমার শরীর ভালো নেই, আমার মনে আছে তোমার আমার পাশে থাকা।

আমার মনে আছে কলেজের দিনগুলো, হাতে ATM ধরিয়ে দিয়েছিলে তুমি,
বিশ্বাসের মর্যাদা রাখতে তুমিই শিখিয়েছিলে।
যখন সুদূর তামিলনাড়ু আমার ঠিকানা, সেদিনও জানতাম মাকে তুমিই সামলে নেবে।
যেদিন ফোনে কেঁদেছিলাম জীবনে প্রথম ফেল করবো ভেবে, 
মা তোমাকে ফোন ধরিয়ে দিয়েছিলো,
তুমি বলেছিলে, "করলে করবি, কি আছে?"

আমার মনে আছে কলকাতায় ব্যালকনিতে বসে বিজয়া দশমীতে আমাদের আলোচনা,
কত সহজেই বুঝেছিলে আমায়, যদিও জানতাম তুমিই বুঝবে।
আমার সবই মনে আছে বাবা, ছোটবেলার জামা কেনা থেকে বিদেশের প্রথম ফ্লাইট,
আমার কলেজের প্রথম দিনে বৃষ্টিতে ভিজে সাথে যাওয়াও,
তোমার খুব আনন্দ হয়েছিল, তোমার ছেলে Xaverian।

যেদিন জ্যামের রেসাল্ট বেরোলো, তুমি চেয়েছিলে খড়্গপুরে যাই,
আমি তখন তোমাদের থেকে দূরে পালাতে ব্যস্ত, স্বাধীনতার হাতছানি 
তুমি দ্বিতীয়বার বলোনি, মেনে নিয়েছিলে সহজেই।
শুধু সেই জন্যই অত সহজে আমিও ঠিক করে নিয়েছিলাম পি.এচ.ডি কলকাতাতেই করবো,
তুমি কখনোই কিছু বলোনা, জানি সেদিন খুব আনন্দ পেয়েছিলে।

যখন ভাবি তুমি আমার বয়সে কত দায়িত্বের বোঝা সামলেছ,
অবাক হই, আমাকে তো তুমি নরম বানাওনি।
মুখে কোনোদিন বলোনি কি ভাবে লড়াই করতে হয়,
তাহলে কি ভাবে শেখালে আমায় রুখে দাঁড়াতে?
অন্যায়কে মেনে না নিতে, তুচ্ছকে মহান না ভাবতে?

আমার তো তোমার কাছে কত অসংখ্য অভিমান
তোমারও কি দাদুর কাছে এত অভিমান ছিল?
জড়িয়ে নিশ্চই ঘুমাতে না দাদুকে; সুযোগ পেতে না বলে?
যেমন আজ আমি পাইনা, সাত সমুদ্র দূরে ব'সে?

তুমি দু'বার ভিডিওগেম কিনে দিয়েছিলে আমায়।
প্রথমটা  বেশি দিন টেকেনি, আমার শখের মতোই।
পরেরটা যখন এলো, আমি তখন বড় হব হব করছি,
আজও সেই হব হব পালাই চলে যাচ্ছে, হচ্ছি কই?

 নিজেকে শক্ত রাখতে রাখতে নিজেকেই ভুলে গেছি
এত তো বন্ধু এলো জীবনে, জানো, সেই গৌড়ের পীরের কথা মনে আসছে,
যে বলেছিল, জীবনে একটাই বন্ধু হয় যেন - 
আমার একমাত্র, প্রকৃত বন্ধু একজনই হয়েছে। বাবা তুমি।

আবেগের ইতিকথা

সঞ্জীবের হয়তো আর কিছুই লেখার নেই।

ইচ্ছে থেকে গেছে শুধু; ক্ষনিকের, অনন্তের।

ক্ষন পড়ে আছে কিছু স্টেশনের বেঞ্চে

সঞ্জীব নেই; না এখানে, না সেদিনের আবেগে।

ট্রেন ছুটে ছুটে আসে, পাল্লা খোলে, আবেগ তাকে খোঁজে

বিমর্ষ কুকুর যেমন তার প্রভুর অপেক্ষায়

নিজের অস্তিত্বকেই অগ্রাহ্য করে, তেমনই;

কিছু আবেগ দুঃসাহসী, দৌড়ে যায় দরজায়

মুখের ওপর বন্ধ হয়ে যায় বাস্তব, এগিয়ে চলে ট্রেন;

ভারসাম্য হারিয়ে পড়ে যায় অতীতের কণা,

রক্তাক্ত চাকা ধুয়ে যায় ইতিহাসের স্রোতে।

Saturday, June 19, 2021

Cambridge, Bridge of Sighs

As the lamps come alive in these rainy nights

I wonder whether the streets and bricks still care!

Leaves desperate, succumb to the nomadic breeze

As a silence descends on Cam's ripples.

 


 

 

Midsummer's Common deals with its lost stars

As dark clouds stab its breast, envious.

An old punt slides beneath the Trinity bridge,

The Cox kisses his bride in silence, and in grief.

 

Caged, souls flutter their wings on the Bridge of Sighs

Ancient walls, erect in discipline, stand immobile;

 A matchstick ignites the soft Granchester air

And lips part ways; for in civilizations, silences are rare.


Here lies a city, glorious in day, insomniac at night

With a history of broken hearts, and a Bridge of Sighs

The world has respected and preserved its might

But what about those lovers, lost in their prime?

 

** https://sfmoma-media-dev.s3.us-west-1.amazonaws.com/www-media/2018/08/25184416/2006.131_01_b02-Large-TIFF_4000-pixels-long.jpg

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...