Sunday, February 9, 2025

চাকা

 প্রগতির চাকায় পিষতে থাকে বর্তমান

কোথাও ছবি হয় ইতিহাস, কোথাও তাও না

ভাগ্যচক্রে খেলা করে প্রজন্ম - 

স্থান-কাল মিলে মিশে একাকার; নির্বিকার 

জীবিকার ভীড়ে তুমি-আমি চমৎকার

কিছু স্মৃতি ফেলে ছুটে চলেছি অন্ধকারের দিকে।


হাত ধরে থেমে পড়ি। নাই বা থামলো সময়।

নাই বা থামলো থেমে থাকার, থেমে যাওয়ার ভয়।।


No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...