Saturday, April 20, 2024

সূর (Sure)

পাহাড়ের কোল বেয়ে সূর বয়ে চলে
তার শিরা-উপশিরায় স্বচ্ছ ইতিহাস
বর্তমানের প্রতিচ্ছবি চেনায় আমায়
আগামীর স্তব্ধতায় নিজের ছন্দে দুলে,
আপন খেয়ালে; সে থেকেও নেই।

আমরা যেমন। 
আছি, কেন, তার কোনো উত্তর হয় না।
থাকা - না থাকার মূলে 
শান্তি - অশান্তির কূল - কূল খেলা;
আমরাও সূরের ওপর বয়ে চলেছি
অবশেষে বুঝতে,
শেষ বলে কিছু ছিল না কোনোদিন।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...