Sunday, October 24, 2021

ভাবতে গেলেই ভীষণ ভয়

ভালোই যদি লাগলো শুধু, তাহলে আর ভাবনা কোথায়?

 ভাবতে আমার বড় আলস্য; ভাবতে গেলেই ভীষণ ভয়;

ভাবনা আমার ময়লা ভরা, ভাবনায় দেখি সোনার চমক

ভাবনায় ছাড়ি সংসার সব; শুধু ভাবনায় আমি চড়ি হিমালয়। 

কিন্তু আমি ভাবলে তুমিও ভাবো; আমার ভাবনা তোমার নয় 

ভাবতে ভাবতে বুঝিনি আজও কেন তোমার ভাবনা আমার হয়!

ভাবনায় আমি ঠিক-কে চিনি, রাস্তা ভাঙি মাঝপথে 

স্বপ্নে দেখি প্রেমের ধ্বজা উড়ছে আমার শব জুড়ে;

ঘুম ভাঙলে আঁতকে উঠি; হাহাকারের এক ভোর ঘনায় 

ভাবনা তখন বদ্ধ হাওয়া; ভাবতে আমার ভীষণ ভয়।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...