Monday, April 12, 2021

ইতিকথা

কত অন্ধকারকে হত্যা করে জন্ম নিলো সভ্যতা 

জ্বলে উঠলো আলো, অসংখ্য ছোট ছোট চিতা 

পুড়ে যাওয়ার শব্দ, গন্ধ হারিয়ে গেলো মধ্যরাতে 

নদীর বুকে নিভে যাওয়া সেই সব তরঙ্গের স্রোতে।

 

আলোর অন্তর্ধানে ঠিকানা হারায় গ্রাম, ভেঙে যায় শহরের ভিদ 

সময়ের খাঁজে মৃৎপ্রদীপের শিখায় নিজের আত্মা জোড়ে শহীদ

লাল হয়ে আসে আকাশ, সমুদ্র গাঢ় নীল 

অন্ধকারের গর্জন বুকে চেপে কেবল ছুটতে থাকে অতীত।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...