Sunday, July 12, 2020

পরম

যে শূন্যের কোনো অস্তিত্ব ছিল না,
সত্যিই কি ছিল না?
হে চিরনবীন, কোথায় লুকিয়েছ তোমার রূপ?
নিজেকে ভেঙেছ অসংখ্যে কতবার?
তোমার থেকে সবের শুরু, তোমার শুরু কোথায়?
আদৌ কি তোমার শুরু বলে কিছু হয়?
এই খোঁজা কি শুধুই মানুষের জেলখানা নয়?
আর যদি তোমার শেষ নাই থেকে থাকে

 তুমিও কি কারোর অসমাপ্ত এক অঙ্ক?
আচ্ছা, তুমিও কি আদতে বড় নিঃসঙ্গ?

আদৌ এক ছাড়া আর কি কিছু আছে?
সব বহুর মূলে তো দুই শুয়ে আছে,
দুই-এর সৃষ্টি কেন করেছিলে, মনে আছে?
তুমিই পরম সত্য। আমি তোমারই।

No comments:

Post a Comment

সবুজ

 ধূসর পৃথিবী দিয়ো না আমায়;  সমুদ্র, খনি, মণি - মাণিক্য নয় আমায় সবুজ দিয়ো, পুনর্জন্মের থলিতে সাথে দিয়ো আত্মবিশ্বাস, চেতনা যাতে ধূসরের ব...