Thursday, September 5, 2019

তোমার কাছে থাক

এ শহর তোমারই ; তোমারই থাক
থাক যা যা থেকে গেলো, থেকে যাক
শুধু তোমার কাছে থাক।
আমার চাওয়ার মন্ত্র কখনোই জানা ছিল না,
তাই জানাতেও পারিনা; এভাবেই থাক
শুধু তোমার কাছে থাক
যেমন আমার কাছে থেকে গেছে তোমার সব কিছু
ভয়ের সীমানা যেখানে এখনো পৌঁছায়নি, সেখানে থাক।
আর থাকলো আমার সাহসের কথা,
আছে, আমার সাথে, অক্ষরের ঝাঁক।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...