Tuesday, May 21, 2019

যখন সূর্য ঘুমোয়

আকাশে, খুব কাছে চাঁদ প্রায় সম্পূর্ণ
প্রায়; কারণ বাকিটায় অন্ধকারের বোঝা আছে।
শুনছি, চাঁদ নাকি দিনে দিনে দূরে চলে যাচ্ছে
চাঁদে সমুদ্র নেই, পৃথিবীর মন অন্য কোথাও ভুলেছে।
এক তরফা টান, শুকনো চাঁদ, যদি কিছু জল আসে
ঢেউ ওঠে, চাঁদের অন্তরালে, ভাঙে পৃথিবীর বুকে।
তাই একটু একটু করে চাঁদ নাকি দূরে সরে যাচ্ছে,
অনেক ধূমকেতুর আঘাত তার শরীরে স্পষ্ট
রঙিন পৃথিবী সাদা কালোয় ভবিষ্যৎ খোঁজে না।
কাহিনীর সাক্ষী, আদিম ধ্রুবতারা পূর্বের উত্তর
নির্বিকার, খেলা শেষের অপেক্ষায়, অক্ষয়।

No comments:

Post a Comment

সবুজ

 ধূসর পৃথিবী দিয়ো না আমায়;  সমুদ্র, খনি, মণি - মাণিক্য নয় আমায় সবুজ দিয়ো, পুনর্জন্মের থলিতে সাথে দিয়ো আত্মবিশ্বাস, চেতনা যাতে ধূসরের ব...