Wednesday, May 8, 2019

বর্ষা

আজ হঠাৎ মনে হল এখানে বর্ষা নামবে না
শুধুই মেঘ আসবে, যাবে; ঘন কৃষ্ণকালো
সব আঁধারের আশা জাগিয়ে চেনাবে মহাশূন্য
এক দু' ফোঁটা ছোঁয়া লেগেই বিদায়বেলা।
তাই আজ মনে হল, এখানে বর্ষা নামার নয়
ঝড়ের মত্ত হওয়ার অনাবিল অধিকার এখানে
পল্লবের ঝঙ্কারেও তার নৃত্যের অধিকার নেই।
বলতে বলতে আবার যে মেঘ সরে যায়,
কে জানতো, আলোও একদিন অতিথি হয়ে উঠবে?
আজ বুঝেছি এখানে বর্ষা নামার নয়
না আছে বিদ্যুৎ, না আছে গর্জন, নেই সময়ের ফাঁক
থাক, শুকনো ধারায় মুখচোরা আজ ঘরেই থাক।


No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...