Friday, March 15, 2019

না

না, না কে আঁকড়েও তো থাকা যায়
যতই না থাকতে চাক, থাকা তো যায়
না আমি তোমার ছন্দ বুঝি,
না তুমি আমার সুরে মাথা রাখো
না তোমার চোখে শান্তি নামে,
না ঠোঁটে হাসির তরঙ্গ পাড়ে উপচে পড়ে ;
কত না-এর মৃত্তিকায় এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা,
এতো সব না-এর মধ্যেই, কবিতা আছে।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...