Thursday, October 11, 2018

Lekha

লেখা বলে লেখাকে ভুলে গেলে চলবে কি করে?
আমি বলি, পড়াশোনা করতে গিয়ে খেয়াল নেই;
লেখা হাসে, বলে, "আমি যে তোর খেয়ালের পাত্র নই রে,
তোর ভেতরে যা নরম, যা কঠিন, যা স্নিগ্ধ, যা মলিন,
তোর বাইরের কুয়াশা, ভোর, মাঝরাত বা তান্ডব,
তোর কানে ভেসে আসা সুর, সুরের তরঙ্গের অনাড়ম্বর;
আমি তো তুই; তাই আমি আছি, তুই ছাড়া আমিই বা আসি কি করে?"

সব সূর্যাস্তের শেষে কোনো কোলে মাথা রাখতে পারার সৌভাগ্য কতজনের হয়?

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...