Sunday, September 23, 2018

রূপকথা

চোখে জলের ছলছলানির ছলা,
মুখ জুড়ে তার আপ্পায়ণের হাসি,
ছলছল স্রোতে ভাসিয়ে আমার ভ্যালা,
সাঁতরে সাগর তোমার কাছেই আসি।
নাকটা যেন অহংকারের পাহাড়
ঠোঁট দুটিতে বৃষ্টি নামবে ভারী
মেঘ করেছে আলসে বুকের ভেতর
তিল বলছে, "আমিই তো সুন্দরী।"

চিচিংফাঁকে হঠাৎ দেখার পালা
আলী, কাসিম, হাওড়া, ডাকাতরানী;
আমার ভেতর অজস্র রূপকথা,
আরব, আতুর, সম্মোহনের পরি; 
                  ওগো, তুমিই তো সুন্দরী।
                   শুধু তুমিই তো সুন্দরী।।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...