Saturday, January 27, 2018

Mithyer moshal

কি হবে আগুন জ্বালিয়ে?
মশাল নিভিয়ে ফিরে এসেছি কাল রাতে;
সে মশাল ঝড়, বৃষ্টি, আকাঙ্খায় নেভেনি
জ্বলেছে, জ্বালিয়েছে
আজ অন্ধকারে শুকনো ছাই-এর গন্ধ বুকে
নিয়ে শুতে যাবো ভেবেছিলাম, পারিনি।

মিথ্যে কথা,
যত কলঙ্কের গুণগান করেছি সারা জীবন
শুধু ভস্ম হয়েছে আর পুড়িয়েছে সময়।
অহঙ্কারের বাহানা,
মিথ্যের পাল্লায় তাই শুধু বাড়িয়েছি ওজন
"কবিরা কবিতা পায় না, প্রশ্রয় পায়!"

No comments:

Post a Comment

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...