Friday, December 1, 2017

Mishtimukh

মিষ্টি মুখ
ইদানিং করা হয়না;
শরীরের জন্য নাকি মিষ্টি ক্ষতিকারক;
কার শরীর?
কিরকম ক্ষতি?
আর কে-ই বা সেসবের বিচারক?

লোভ লাগছে,
সামলাচ্ছি;
কিসের দ্বিধা জানা নেই!
রক্তে আজ
ধৈর্য;
মিষ্টির কোনো শিরা নেই!

চাবুক মারে
বুকের ভেতর
ঝাল শরীরের তীক্ষ্নতা;
কাঁচা লঙ্কায়
জিব পুরিয়ে
মিষ্টি মুখের স্নিগ্ধতা।

পথিক জাগে
নিত্যনতুন
কুয়াশা ভেজা ভোরবেলায়;
 কবি-ও জাগে
আদি-অনন্ত
মিষ্টি মুখের শুন্যতায়।।

No comments:

Post a Comment

অঙ্ক

ভোরবেলা ঘুম থেকে উঠে রবির মনে হলো, আজ সে অফিস যাবে না। সুমনদা যা ভাবার ভাবুক, যে যা মনে করার করুক; আজ রবিবার। অলস হওয়ার দিন। মাথার পাশের টেব...