Wednesday, November 29, 2017

Itikatha

৭০ আর '১৭, কতটা বদলেছে তোমাদের শহর?
শহরের বুক ধুয়ে যায় মিশকালো রঙিন জলে ;
হলদে আলোয় তাপ নিচ্ছে মাঝবয়সের শেকড়
সব জল-ই গঙ্গামুখী এলোমেলো নর্দমা-তলে !

ময়দানে তারার নিচে এখনো ফ্যাকাশে মুখের ভীড়
যেন আকাশ ধরে রেখেছে প্রেমিকার ঔদার্য ;
বৃষ্টি মিথ্যে আশা দেবে ভেঙে অন্য পাখির নীড়
তাই ডিম্ পারবে নতুন প্রেম, ভাবে ক্ষুদার্থ ।

তোমার শহর আসলে তুমি আর তোমার ভেতর;
মসৃন-এর গায়ে আঁচড় দিয়ে গেছে কাঁচের কণায় ,
কবিতার আড়ালে তাই খুঁজে বেড়াও শীতের চাদর,
আজও তুমি গেয়ে চলেছো ৯০-এর 'তোমাকে চাই'।

No comments:

Post a Comment

The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...